১ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) প্রতি ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে নতুন স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সমন্বয় করা এই নতুন মূল্য রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

নতুন দরে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকায়, যা শনিবার ছিল ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা, যা আগে ছিল ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা, যা শনিবার ছিল ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। একই সঙ্গে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত