ইন্টারনেট বন্ধই ডেকে এনেছিল শক্তিশালী সরকারের পতন: ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরই দেশে যে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি মহাশক্তিশালী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বন্ধ করে মানুষের কণ্ঠ রোধ করা সম্ভব নয়।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি জানান, তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং শুধু দেশেই নয়, বিশ্বপরিসরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি খাতে এখনো সনাতন চিন্তাভাবনার প্রভাব রয়ে গেছে। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্ভাবন ও বাস্তবমুখী পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, যেমনভাবে জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

ডিজিটালাইজেশন নিয়ে বাস্তবায়নের ঘাটতির কথাও তুলে ধরেন ড. ইউনূস। তিনি বলেন, ডিজিটাল সেবা এখনো বেশিরভাগ ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। এই সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারলে ডিজিটালাইজেশনের সুফল পাওয়া যাবে না।

এলাকার খবর

সম্পর্কিত