দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই যার গানে মুগ্ধ কোটি ভক্ত, সেই অরিজিতের কণ্ঠ আর সিনেমায় শোনা যাবে না—এমন খবরে স্বাভাবিকভাবেই বিস্মিত তার অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন অরিজিৎ। তিনি জানান, দীর্ঘদিন ধরে একই ধরনের কাজ করতে করতে তার মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে এসেছিল। তাই নিজেকে ভেঙে নতুন কিছু খুঁজতেই এই কঠিন সিদ্ধান্ত। অরিজিৎ লেখেন, তিনি অনেক আগেই এমন সিদ্ধান্তের কথা ভেবেছিলেন, কিন্তু সাহস পাচ্ছিলেন না। এবার সেই সাহস সঞ্চয় করতে পেরেছেন। তার ভাষায়, দীর্ঘ সময় একই কাজ করলে একঘেয়েমি চলে আসে, আর সেই কারণেই তিনি গানের অ্যারেঞ্জমেন্টেও বারবার পরিবর্তন আনতেন। এবার পুরোপুরি নতুন ঘরানার সঙ্গীতের খোঁজে নিজেকে ডুবিয়ে দিতে চান তিনি। শুধু একঘেয়েমি নয়, নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মানসিকতাও এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ বলে জানিয়েছেন অরিজিৎ।...
চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন ঘিরে কয়েকদিন ধরেই নেটমাধ্যমে চলছে নানা আলোচনা। এই গুঞ্জনের সঙ্গে বারবার উঠে...
চলতি মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা...
জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক...
ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে: অপূর্ব
তারকাদের ছবি বা ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নতুন কিছু নয়। গেল আগস্টে এমন পরিস্থিতির শিকার হন অভিনেতা জিয়াউল...
ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর
ফরিদপুরে ব্যান্ড তারকা জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ফরিদপুর জেলা...
ফেসবুকে যে ইঙ্গিত দিলেন আরিফিন শুভ
ঢালিউডে পুরো সপ্তাহ জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও অভিনেতা আরিফিন শুভ। তাদের অভিনীত ‘নূর’ সিনেমার...
আমাদের ছেলে ‘গাড়ি লাভার’: বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। এখন আর আগের মতো সিনেমায় দেখা যায় না অভিনেত্রীকে। তবে...
ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন। কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা।...