চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া শিশুটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, আনুমানিক ৩০ ফুট গভীর নলকূপের গর্তে শিশুটি পড়ে গিয়েছিল। বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রের সাহায্যে মাটি কেটে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাতের দিকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এর আগে বিকেলে শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইটের আলো ফেলে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গাছ ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার পরামর্শ দিচ্ছিলেন।...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক...
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন উপজেলা ছাত্রদল নেতা সিয়াম চৌধুরী। রবিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে...
নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক...
কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দার চৌধুরী কলেজের প্রশাসনিক ভবনের একটি...
ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়নি সরকার: আইএসপিআর
বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার...
চট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত মমতা নগর মাতৃসদন ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে...
তিন বছরে এক মুহূর্ত বন্ধ হয়নি যান চলাচল, টোল আদায় কত?
বালাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনা পদ্মা সেতু দিয়ে যান চলাচলের তিন বছর পূর্ণ হয়েছে আজ। এই সময়ের মধ্যে...
পদ্মায় গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুরের ধলারমোড় এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (আজ) বিকেলে তাদের উদ্ধার করে...
মাগুরায় বিদ্যুতায়িত হয়ে মা ও শিশুর মৃত্যু
মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে বুধবার সকাল সাড়ে ঘটেছে বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাগুরা সদর...