নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন উপজেলা ছাত্রদল নেতা সিয়াম চৌধুরী।
রবিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিয়াম চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. তানভির ইসলাম।
জার্সি গ্রহণের সময় খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে মন্তব্য করেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে এগিয়ে নিতে তাঁরা ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।