বুবলীর মা হওয়া নিয়ে গুঞ্জন, শুনে বিস্ময় প্রকাশ করলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন ঘিরে কয়েকদিন ধরেই নেটমাধ্যমে চলছে নানা আলোচনা। এই গুঞ্জনের সঙ্গে বারবার উঠে আসছে মেগাস্টার শাকিব খানের নাম, ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও নানা প্রশ্ন।

এবার এই আলোচনা গিয়ে পৌঁছেছে শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে। তবে বিষয়টি শোনামাত্রই বিস্ময় প্রকাশ করেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলেন না?’

তিনি আরও জানান, কাজের ব্যস্ততার কারণে তিনি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সক্রিয় নন। অপু বিশ্বাসের ভাষায়, ‘এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরের বছর ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

এলাকার খবর

সম্পর্কিত