ফেসবুকে যে ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

ঢালিউডে পুরো সপ্তাহ জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও অভিনেতা আরিফিন শুভ। তাদের অভিনীত ‘নূর’ সিনেমার একটি চুম্বন দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঢাকার চলচ্চিত্রে সচরাচর না দেখা এই দৃশ্য শুধু বিতর্কই নয়, নতুন করে উসকে দিয়েছে এই জুটির প্রেমের গুঞ্জনও।

তবে বাস্তব জীবনে শুভ ও ঐশীর মধ্যে প্রেম নেই বলেই জানা যায়। কিন্তু পরিচালক রায়হান রাফির ‘নূর’ সিনেমায় তারা অভিনয় করেছেন এক তীব্র, জটিল ও যন্ত্রণাময় প্রেমকাহিনিতে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রেলার শেয়ার করে আরিফিন শুভও সেই অনুভূতিরই ইঙ্গিত দিয়েছেন।

ট্রেলারে দেখা যায়, নূরের জীবনের সব সুখ–স্বপ্নের কেন্দ্র ছিল শিউলী। কিন্তু হঠাৎ করেই অজানা কারণে শিউলী আর নূরের হতে চায় না। অন্য জায়গায় বিয়ের আসর বসে যাওয়ার ধাক্কায় নূরের জীবনে নেমে আসে অন্ধকার, শুরু হয় পাগলামি ও আত্মদহন। শিউলী কেন নূরকে বিয়ে করল না—এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনা।

সংশ্লিষ্টদের ভাষ্য, ‘নূর’ হবে গভীর আবেগ, যন্ত্রণা ও ভালোবাসায় মোড়া এক গল্প, যা দর্শকদের নতুন অনুভূতির ভুবনে নিয়ে যাবে। রহস্যময় এই ভালোবাসার কাহিনি দেখা যাবে আগামী ১১ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে।

এলাকার খবর

সম্পর্কিত