ইসলামী শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট কো-অর্ডিনেটর (সিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ জানুয়ারি থেকে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কো-অর্ডিনেটর (সিও) পদে পদসংখ্যা নির্ধারিত নয়। এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। এমক্যাশ কার্যক্রমে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়।
চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে অফিসে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলায় কাজ করতে হবে।
এই পদে মাসিক বেতন ২০ হাজার থেকে ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি টি/এ, ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস এবং বছরে একটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংক থেকে জানা যাবে।