প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন চলবে ৪ সপ্তাহ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

 

জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য তারা একটি বিশেষ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন, যার সময়সীমা থাকবে চার সপ্তাহ।

আগামী ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের এই অ্যাপটি। এর মাধ্যমে প্রবাসীরা এনআইডি নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন এবং ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “আমরা ইউরোপ, আমেরিকা ও অন্যান্য অঞ্চলের সময়ভেদে চার সপ্তাহের নিবন্ধন সময় নির্ধারণ করব।”

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাশাপাশি সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং বন্দিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, দেশে ও বিদেশে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রচারণা চালানো হবে।

অ্যাপটির উন্নয়ন ও পরিচালনার জন্য ৩৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ করার পরিকল্পনা করছে।

এলাকার খবর

সম্পর্কিত