অভিনেত্রী তমা মির্জার মা সিসিইউতে, দোয়া চাইলেন সবার কাছে

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মায়ের এই কঠিন সময়ে অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তমা মির্জা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের অসুস্থতার খবরটি জানান। হাসপাতালের সিসিইউর সামনে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "আম্মু হাসপাতালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন।"

এই খবর প্রকাশের পর থেকেই তমার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা মন্তব্যের ঘরে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন। তবে, তার মায়ের ঠিক কী হয়েছে বা অসুস্থতার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তমা।

উল্লেখ্য, তমা মির্জা বর্তমান সময়ের একজন ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি তাকে ‘দাগি’ সিনেমায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ট্যাগ: তমা মির্জা, অভিনেত্রী, ঢালিউড, বিনোদন, এভারকেয়ার হাসপাতাল, মায়ের অসুস্থতা

এলাকার খবর

সম্পর্কিত