একটি সুন্দর দিন সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়: বুবলী

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, যিনি একসময় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে চলচ্চিত্র জগতে পা রেখে দর্শকদের মন জয় করেন, সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে।

বর্তমানে তিনি আগের মতো নিয়মিত সিনেমায় অভিনয় না করলেও, সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই সক্রিয়। শুক্রবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

ছবিগুলোতে দেখা গেছে তাকে ফুরফুরে মেজাজে, রোদঝলমলে এক সকালে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ ও কালো প্যান্ট, সঙ্গে বড় ফ্রেমের সানগ্লাস, আত্মবিশ্বাসী হাসি আর হাতে ভর করা চিবুক — সব মিলিয়ে এক ভিন্ন আবেদন সৃষ্টি করেছে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,

“একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়। শুভ সকাল।”

তার এই বার্তা ও মনোমুগ্ধকর ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা ভালোবাসা, প্রশংসা ও মুগ্ধতার মন্তব্যে ভরিয়ে দেন পোস্টটি। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে জমা পড়ে হাজার হাজার লাইক ও শত শত কমেন্ট

বুবলীর এই ইতিবাচক বার্তা ও উজ্জ্বল উপস্থিতি আবারও প্রমাণ করেছে— তিনি শুধু পর্দার তারকা নন, ভক্তদের অনুপ্রেরণারও উৎস

এলাকার খবর

সম্পর্কিত