বলিউডের গ্ল্যামার জগতের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনদের দাবি— মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম, আর সেই মানুষটি হলেন হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা।
একটি পুরনো সাক্ষাৎকারে মালাইকা তার পছন্দের পুরুষের ধরন স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন,
“একটু রুক্ষ আর ধারালো চেহারার পুরুষই আমার ভালো লাগে। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ একদমই পছন্দ নয়।”
এছাড়াও তিনি জানান, তার পছন্দের মানুষ হতে হবে সাহসী, স্পষ্টবাদী এবং এমন একজন যিনি প্রকাশ্যে ভালোবাসা প্রকাশে ভয় পান না। মালাইকার ভাষায়, “আমার এমন কাউকে ভালো লাগে, যে ভালো চুমু খেতে পারে।”
দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে মালাইকা বলেন,
“আমি রোম্যান্টিক মানুষ, ভালোবাসায় বিশ্বাস করি। তাই ভবিষ্যতে কী হবে, সেটা এখনই বলা যায় না।”
গত বছর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকার হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন বলিউডে ছড়িয়ে পড়ে।