ভক্তের মান্নাতে থাকার আবদার, যা বললেন শাহরুখ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বলিউডের বাদশাহ শাহরুখ খান-এর জন্মদিন ঘিরে এবারও ভক্তদের উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রতি বছর ২ নভেম্বর মুম্বাইয়ের ‘মান্নাত’ বাড়ির সামনে ভক্তরা জমায়েত হন। শাহরুখ বারান্দায় দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।

তবে এবারের জন্মদিনে সেই উৎসব কিছুটা ভাটা পড়তে পারে। বর্তমানে মান্নাত-এ মেরামতের কাজ চলছে। তাই শাহরুখ খান সপরিবারে বাড়ি ছেড়ে পালি হিলসের একটি বাংলোয় ভাড়া বাড়িতে অবস্থান করছেন। জানা গেছে, ১৯১৪ সালে তৈরি এই ঐতিহ্যবাহী বাংলোকে আটতলা করে আরও বড় করার জন্য আনুমানিক ২২৫ কোটি টাকা ব্যয় হবে।

জন্মদিনের আগে সামাজিক মাধ্যমে ‘আস্ক শাহরুখ’ সেশনে এক ভক্ত মজারভাবে আবদার করেন— “স্যার, আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বাই পৌঁছে গেছি, কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মান্নাতে থাকার একটু জায়গা হবে?”

ভক্তের এই আবদারের উত্তরে শাহরুখ রসিকভাবে জবাব দেন— “মান্নাতে তো এখন আমার নিজেরই থাকার জায়গা নেই। আমি নিজেই ভাড়া বাসায় থাকছি।”

এলাকার খবর

সম্পর্কিত