ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনার ঝড় উঠেছে। কালো পোশাক, সানগ্লাস ও ঘন গোঁফে শাকিবের দৃঢ় ও স্টাইলিশ লুক দেখেই দর্শকরা মুগ্ধ হলেও, একইসঙ্গে নকলের অভিযোগও উঠেছে।
বিশেষ করে ভারতের দক্ষিণী সিনেমা মালায়ালামে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের একই লুকের সঙ্গে শাকিবের লুকের মিল চোখে পড়েছে। উভয়ের পোশাকের ডিজাইন, কাট এবং চোখে সানগ্লাসের স্টাইল প্রায় একইরকম। শাকিব খান এভিয়েটর স্টাইলের সানগ্লাস ব্যবহার করেছেন, যা তার লুকে ক্লাসিক নায়কোচিত ভাব যোগ করেছে।
‘সোলজার’-এ শাকিব একজন দেশপ্রেমিক সৈনিকের চরিত্রে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন। এর আগে পৃথ্বীরাজের ‘এল টু এমপুরান’-এ একই ধরনের ফ্যাশন এবং চরিত্রের সমন্বয় ছিল। পোশাক, গোঁফ এবং লুকের মিল দর্শক ও ভক্তদের মনে প্রশ্ন তুলেছে—শাকিব কি স্টাইল ও চরিত্রের জন্য মালায়ালাম সিনেমা থেকে প্রেরণা নিয়েছেন?
সামাজিক মাধ্যমে ভক্তদের মন্তব্য থেকে দেখা যাচ্ছে, কেউ লুকের প্রশংসা করছেন, আবার কেউ স্টাইলিক নকলের অভিযোগ তুলেছেন। এই লুকের কারণে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে, তবে সমালোচনাও কম নয়।