আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, যার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করেছে।

এলাকার খবর

সম্পর্কিত