আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই।” তিনি আরও ঘোষণা দেন, জামায়াত এবার কোনো নির্বাচনী জোটেও যাচ্ছে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন,

“আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। যদি নির্বাচন না হয়, তাহলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি আরও বলেন,

“আমরা এখন পর্যন্ত জোট করার কোনো সিদ্ধান্ত নেইনি, এবং করবও না।”

আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে জামায়াত আমির বলেন,

“আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই।”

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়েও কথা বলেন তিনি।

“বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। তাদের আকাশসমান প্রত্যাশা এই জাতির কাছে। কিন্তু আমরা এখনও তাদের যথাযথ সম্মান দিতে পারিনি, যদিও জাতি বিনির্মাণে তাদের অবদান অসীম।”

উল্লেখ্য, দলের সর্বোচ্চ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। জানা গেছে, তিনি সিলেটে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এলাকার খবর

সম্পর্কিত