রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে ভয়াবহভাবে রক্তাক্ত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টান মোড়ে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। এরপরই হামলার ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। =তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।