বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। দলটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এটি জারির কোনো অধিকার নেই। এই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির রয়েছে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদের বক্তব্য:
তিনি বলেন, “প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির করার প্রস্তাব দেয়া আবেগতাড়িত সিদ্ধান্ত। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে, কারণ রাষ্ট্র আবেগ দিয়ে চলে না।”
তবে তিনি জানান, বিএনপি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
বিএনপি নেতা আরও বলেন, “জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়া উচিত নয়। গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছে। নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।”
সংস্কার প্রসঙ্গে:
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন,
“শুধু কাঠামোগত নয়, মানসিক সংস্কারও জরুরি। অন্যথায় কোনো সংস্কারই বাস্তবে রূপ নেয় না।”