Politika Bangla বিশেষ নির্বাচনী প্রতিবেদন: কুমিল্লা জেলার নির্বাচনী হালচাল
কুমিল্লা: রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে
কুমিল্লা জেলা দেশের নির্বাচনী মানচিত্রে সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। ঐতিহাসিকভাবে বিএনপি ও ইসলামী দলগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে আওয়ামী লীগের দখল ও দুঃশাসনের অবসান হওয়ার পর এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
এবার কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৫০-এরও বেশি। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী দল।
আসনভিত্তিক নির্বাচনী পরিস্থিতি
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)
• বিএনপি: খন্দকার মারুফ হোসেন – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
• জামায়াত: মনিরুজ্জামান বাহালুল – দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির।
• ইসলামী আন্দোলন: মাওলানা বশীর আহমেদ – জেলা পশ্চিম সাবেক সভাপতি।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা)
• বিএনপি: ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যক্ষ সেলিম ভূইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন।
• জামায়াত: নাজিমউদ্দিন মোল্লা।
• ইসলামী আন্দোলন: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
কুমিল্লা-৩ (মুরাদনগর)
• বিএনপি: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – সাবেক মন্ত্রী।
• এনসিপি: আসিফ মাহমুদ সজীব ভূইয়া – বর্তমান উপদেষ্টা।
• জামায়াত: ইউসুফ হাকিম সোহেল।
কুমিল্লা-৪ (দেবীদ্বার)
• বিএনপি: মনজুরুল আহসান মুন্সী, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী, এএফএম তারেক মুন্সী, এমএ আউয়াল খান।
• এনসিপি: হাসনাত আব্দুল্লাহ।
• জামায়াত: সাইফুল ইসলাম শহীদ।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
• বিএনপি: এসএম আলাউদ্দিন ভূইয়া, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, এটিএম মিজানুর রহমান, হাজী জসিমউদ্দিন।
• জামায়াত: ড. মোবারক হোসেন।
কুমিল্লা-৬ (আদর্শ সদর)
• বিএনপি: মো. আমিনুর রশিদ ইয়াসিন, মনিরুল হক সাক্কু, মোস্তাক মিয়া, কায়সার জামান বাপ্পি, কাইয়ুমুল হক রিঙ্কু।
• জামায়াত: কাজী দ্বীন মোহাম্মদ।
কুমিল্লা-৭ (চান্দিনা)
• বিএনপি: আতিকুল আলম শাওন।
• এলডিপি: ড. রিদোয়ান আহমেদ।
• জামায়াত: মাওলানা মোশারফ হোসেন।
• স্বতন্ত্র: নিজামুল হাসান পাপন।
কুমিল্লা-৮ (বরুড়া)
• বিএনপি: জাকারিয়া তাহের সুমন, মুরতাজুল করিম বাদ্রু।
• জামায়াত: অধ্যাপক শফিকুল আলম হেলাল।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)
• বিএনপি: আবুল কালাম, সামিরা হোসেন দোলা, ড. এ কে এম জাহাঙ্গীর, মোবারকুল্লাহ মজুমদার, ড. রশিদ আহমেদ হোসাইনি।
• জামায়াত: ড. এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
• ইসলামী আন্দোলন: সেলিম মাহমুদ।
• স্বতন্ত্র: এমএ খালেক।
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-লাঙ্গলকোট)
• বিএনপি: মনিরুল হক চৌধুরী, মোবাশশের আলম ভুইয়া, আব্দুল গফুর ভুইয়া (জনপ্রিয় প্রার্থী)।
• জামায়াত: মাওলানা ইয়াসিন আরাফাত।
• এনসিপি: জয়নাল আবেদিন শিশির।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
• বিএনপি: কামরুল হুদা, কাজী নাসিমুল হক, ড. গোলাম কাদের চৌধুরী নোবেল, এএনএম নিয়াজ মাকতুম মাসুম বিল্লাহ।
• জামায়াত: ড. সৈয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিশ্লেষণ:
• কুমিল্লায় এবার ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই প্রত্যাশিত।
• এনসিপি ও জামায়াতের সক্রিয় উত্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।
• প্রার্থীদের ব্যাপক মনোনয়ন প্রত্যাশী ও প্রতিদ্বন্দ্বী দেখে বোঝা যায়, স্থানীয় রাজনৈতিক সমীকরণ এখন আগের চেয়ে আরও জটিল।
Politika Bangla-এ চোখ রাখুন আরও বিস্তারিত নির্বাচনী বিশ্লেষণ, সরেজমিন প্রতিবেদন এবং প্রার্থীদের হালচাল জানতে।