খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ
 ছবি:
ছবি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে তিনটি আসন থেকে লড়বেন, সেই আসনগুলোতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। নাহিদ ইসলাম বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সম্মানে আমরা ওই আসনগুলোতে প্রার্থী দেব না। তবে সর্বাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করব।”

৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথাও উল্লেখ করে তিনি জানান, দলের সংস্কার এবং জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। প্রার্থীর তালিকা ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আহ্বায়ক।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার বিপক্ষে দল প্রার্থী ঘোষণা করবে না। একই বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, খালেদা জিয়ার সম্মানার্থে ওই আসনগুলোতে প্রার্থী দেব না। তবে এটি এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।”

 

এলাকার খবর

সম্পর্কিত