জাতীয় পার্টিকে 'শনির দশা' বললেন নুর, নির্বাচনের আগে ফয়সালা দাবি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার, নতুবা "আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে।" রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নুর আশঙ্কা প্রকাশ করে বলেন, "এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে" এবং ফরিদপুর, মাদারীপুর ও খুলনার মতো এলাকাগুলোতে নাশকতা সৃষ্টি করে নির্বাচনকে আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করার চেষ্টা চালাবে। তিনি জিএম কাদেরের সাম্প্রতিক "আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না" বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রশ্ন তোলেন, এমন দুঃসাহসিক কথা বলার পরও জিএম কাদের কীভাবে ঢাকায় স্বাধীনভাবে চলাফেরা করছেন। নুর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা হানাহানিমুক্ত বাংলাদেশ চান এবং গণহত্যার বিচারের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এলাকার খবর

সম্পর্কিত