তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন—আশাবাদী মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন এবং দেশের রাজনীতিকে নতুনভাবে এগিয়ে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমান নতুন চিন্তা–চেতনার মাধ্যমে দেশের মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া এই মুহূর্তে দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। তিনি শিক্ষিত অভিভাবক, যা সব রাজনৈতিক দলই স্বীকার করে। পাশাপাশি তিনি তুলনাহীন নেত্রী হিসেবে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দলমত, ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতে কোনো নেতাকে নিয়ে এত দোয়ার আয়োজন তিনি দেখেননি। দেশের সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় দোয়া করেছে। তিনি প্রার্থনা করেন যেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।
এ সময় তিনি বলেন, যারা সংস্কারের কথা বলেন, তারা প্রকৃত অর্থে সংস্কার বোঝেন না। তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।

এলাকার খবর

সম্পর্কিত