নির্বাচনী পদযাত্রায় চট্টগ্রাম যাচ্ছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক কর্মসূচি

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনী পদযাত্রা ও জনসভাকে কেন্দ্র করে সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সফরে তার সঙ্গে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।

এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনব্যাপী এই সফরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ই এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির শুরু হবে সকাল ৮টায় কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর সকাল ১০টায় বোয়ালখালী উপজেলায় শহীদ ওমরের কবর জিয়ারত করা হবে। একইদিন বেলা ১২টায় বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রামের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় লক্ষ্মীপুরে আরেকটি জনসভায় অংশ নেবেন নাহিদ ইসলাম। জনসভা শেষে তিনি রাতে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এলাকার খবর

সম্পর্কিত