বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করেছেন।
রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। তিনি স্পষ্ট করে বলেন, পোস্টকৃত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও সব স্তরের নেতাকর্মীকে অনুরোধ করেছেন, এই ধরনের ভুয়া তথ্যে বিভ্রান্ত না হতে এবং দলের মধ্যে শিথিলতা বা বিভ্রান্তি সৃষ্টি হতে না দেওয়ার জন্য সতর্ক থাকতে।