মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, “প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না।”

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন—

“প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন। ইনকিলাব জিন্দাবাদ।”

এই মন্তব্য সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ অনুযায়ী। নতুন আরপিওতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি কিছু নতুন বিধান যোগ করা হয়েছে, যা নির্বাচন কমিশন শিগগিরই প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা চূড়ান্ত করবে।

নতুন আরপিও অনুযায়ী—

  • জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণ করতে হবে।

  • প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে।

  • বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটি বা গভর্নিং বডির সদস্যরা জাতীয় সংসদে প্রার্থী হতে পারবেন না।

  • আদালত ঘোষিত ফেরারি/পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না।

  • সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

  • একক প্রার্থী জেতার নিয়ম বাতিল; ‘না’ ভোট চালু। সমান ভোট হলে পুনঃভোট।

  • মনোনয়নের জামানত ৫০ হাজার টাকা করা হয়েছে।

  • আচরণবিধি লঙ্ঘন করলে ১.৫ লাখ টাকা জরিমানা

  • আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি চালু।

  • কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির।

  • এআই অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে।

  • হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নিতে পারবে।

এলাকার খবর

সম্পর্কিত