যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা আটকে দিল পুলিশ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজন ও জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাত্রা করা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি রাজনৈতিক দলের পদযাত্রা পুলিশ থামিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ দলীয় নেতাকর্মীদের অগ্রযাত্রা বন্ধ করে দেয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।
বেলা ১১টার পর ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারা পুরানা পল্টনে মিলিত হন এবং সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে শীর্ষ নেতারা বলেন,
তাদের এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তব্য শেষে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে আটটি ইসলামি দল।

তবে অল্প সময়ের মধ্যেই পুলিশ বাধা দিলে পদযাত্রাটি থেমে যায়।
পরে নেতারা ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন।

এলাকার খবর

সম্পর্কিত