শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থা ও বর্তমান সরকারের এক বছর দুই মাসের শাসনের মধ্যে খুব একটা পার্থক্য নেই

সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনার সময়ে যিনি পিয়নের চাকরি করেছেন, তিনিও চারশো কোটি টাকার মালিক হয়েছেন। এখনো সরকারের উপদেষ্টা, মন্ত্রীপদমর্যাদার কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির খবর শুনি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এতে মনে হয় শেখ হাসিনার আমলেই ফিরে গেছি।”

রুমিন আরও বলেন, “উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার কথা বলা হলেও এখনো আমরা তাদের কারও বিস্তারিত তথ্য দেখতে পাইনি। একজন-দুজন হয়তো দিয়েছেন, কিন্তু তা পুরো মন্ত্রিসভাকে প্রতিনিধিত্ব করে না।”

তিনি উদাহরণ টেনে বলেন, “ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছে, কিন্তু তদন্ত হয়নি। অভিযোগ খারিজ করতে হলেও তদন্ত দরকার ছিল—সেটিও হয়নি।”

বর্তমান শাসন নিয়ে তিনি বলেন, “যারা নরমভাবে সরকারের সমালোচনা করেন, তারা বলেন প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন। কিন্তু প্রকৃত সমালোচকদের ভাষায়—তিনি যেন সম্পূর্ণ নির্লিপ্ত। দেশ কোথায় যাচ্ছে, কী ঘটছে—তা নিয়ে তার যেন কোনো উদ্বেগ নেই।”

এলাকার খবর

সম্পর্কিত