সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আসন্ন নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির এই বৈঠক নির্বাচন প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

 

এলাকার খবর

সম্পর্কিত