এক দিনের ব্যবধানে দেশে আবারও স্বর্ণের দাম বেড়েছে

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

নিউজ রিপোর্ট:

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা— যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম কার্যকর হবে বুধবার (১৫ অক্টোবর) থেকে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২,১৬,৩৩২ টাকা

  • ২১ ক্যারেট: ২,০৬,৪৯৯ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭৭,০০১ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪৭,৩৫১ টাকা


পূর্বের দাম (১৩ অক্টোবর পর্যন্ত):

  • ২২ ক্যারেট: ২,১৩,৭১৯ টাকা

  • ২১ ক্যারেট: ২,০৪,০০৩ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭৪,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪৫,৫২০ টাকা


বছরে রেকর্ড সংখ্যক সমন্বয়:

চলতি বছর ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।
এর মধ্যে ৪৭ বার বেড়েছে, আর ১৮ বার কমেছে।
২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬২ বার।


রুপার দাম অপরিবর্তিত:

দেশে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এলাকার খবর

সম্পর্কিত