বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। ঘোষিত নতুন দাম আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, এই সমন্বিত মূল্য দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে বলে জানানো হয়েছে। তবে গয়নার নকশা ও মানের ভিন্নতার কারণে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।