দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি (পাকাসোনা) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (১৩ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বাড়ানো হয়েছে ৪ হাজার ৬১৮ টাকা। ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
একইভাবে —
-
২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৪০৯ টাকা, এখন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা।
-
১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ৬৭৬ টাকা, নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা।
-
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
বাজুসের প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৯ অক্টোবরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। নতুন সমন্বয়ের ফলে এবার আবারও সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের স্বর্ণবাজার।