কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় টকশো উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, “জুলাই অভ্যুত্থানে এনসিপির নেতাদের ভূমিকা ছিল, কিন্তু তারা ইতিমধ্যেই এমন কিছু ভুল করেছে যার কারণে সামনে তাদের আরও কঠিন পথ পাড়ি দিতে হবে।” তিনি বলেন, “তাদের উচিত হবে সঠিকভাবে রাজনীতি করা, জনগণের সামনে নিজের অবস্থান স্পষ্ট করা এবং সময় নিয়ে সংগঠনকে সুসংহত করা। অন্যের ছায়ায় ঢুকে পড়লে এই দল কখনোই টিকবে না।”

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি আরও বলেন, “দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছে। বড় নেতারা হয়তো সেই কথা ভুলে যেতে পারেন, কিন্তু তৃণমূল কর্মীরা ভোলে না।”

জিল্লুর রহমান বলেন, “জামায়াতের সঙ্গে বিএনপির একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এতে আগ্রহী, কিন্তু বিএনপি যদি এ ধরনের সমঝোতা করে ফেলে, সেটা দীর্ঘ মেয়াদে দলের জন্য ক্ষতিকর হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ইতিমধ্যেই দেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে পেরেছে। তারা মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, এবং তারা কখনোই সেই চেতনাকে আন্ডারমাইন করবে না।”

শেষে জিল্লুর রহমান বলেন, “বিএনপি বর্তমানে একটি মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারা তারা ধরে রাখতে পারলে ভবিষ্যৎ তাদের হাতেই থাকবে। পথ কখনো কঠিন মনে হতে পারে, কিন্তু এই অবস্থান তাদের সর্বস্তরের মানুষের সমর্থন এনে দেবে।”

এলাকার খবর

সম্পর্কিত