গাজায় 'শক্তিশালী' হামলার নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও 'শক্তিশালী' হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ এক বৈঠকের পর তিনি এই নির্দেশ দেন বলে তার দপ্তর জানিয়েছে। ইসরায়েলের দাবি, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে এবং সম্প্রতি নতুন মরদেহের বদলে আগে উদ্ধার হওয়া এক জিম্মির বাকি দেহাংশ ফেরত দিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে, হামাস পাল্টা অভিযোগ করেছে, ইসরায়েলই মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে। নেতানিয়াহুর এই নির্দেশের আগেই গাজার রাফাহ শহরে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া যায়, যেখানে এক ইসরায়েলি সেনা আহতের ঘটনাও ঘটে। নতুন এই উত্তেজনায় গাজার সাধারণ মানুষের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিটি পুরোপুরি ভেঙে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকার খবর

সম্পর্কিত