গাজা যেন মৃত্যুফাঁদ: ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ ও ৭০ হাজার টন অবিস্ফোরিত বোমা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনের গাজায় পুনর্গঠন কাজ পুরোপুরি থমকে আছে এবং বেঁচে থাকা মানুষের জীবন চরম বিপন্ন হয়ে পড়েছে। গাজা সিটির মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুরো এলাকাটি এখন এক মৃত্যুফাঁদ, যেখানে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক সহায়তা ও ভারী যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় অবকাঠামো মেরামত প্রায় অচল। জরুরি ভিত্তিতে পানি সরবরাহ নেটওয়ার্ক সচল করতে ২৫০টি ভারী যন্ত্রপাতি ও এক হাজার টন সিমেন্ট প্রয়োজন হলেও, ইসরায়েল মাত্র ছয়টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল গাজায় প্রায় ২ লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে উদ্বেগজনকভাবে ৭০ হাজার টনই অবিস্ফোরিত। এই বোমাগুলো অপসারণ না করা পর্যন্ত পুনর্গঠন অসম্ভব। এদিকে, প্রায় ৯ হাজার ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকলেও, সীমিত যন্ত্রপাতিগুলো ফিলিস্তিনিদের বদলে ইসরায়েলি বন্দিদের মরদেহ উদ্ধারে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

এলাকার খবর

সম্পর্কিত