পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান বলেছেন, “বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে।” ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলনে তিনি দুই দেশের মুসলমানদের ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।
মাওলানা ফজলুর উল্লেখ করেন, ধর্মভিত্তিক আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নয়, শান্তি ও আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে এগোতে হবে। দুই দেশের মুসলমানরা একই উম্মাহর অংশ, এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।