চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাদুরো দম্পতির নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি তারা ভেনেজুয়েলার সরকারকে অস্থিতিশীল করার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জোরপূর্বক কোনো পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র চোরাচালানসহ একাধিক অভিযোগ এনেছে এবং বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে।