রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে : রুমিন ফারহানা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, “রাজনীতি এখন একটা ডাস্টবিনের মতো হয়ে গেছে।”
তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে শিক্ষিত, সুশিক্ষিত বা সম্মানিত পরিবারের নারীরা রাজনীতিতে আসতে অনীহা প্রকাশ করছেন।

একটি টেলিভিশন টক শোতে তিনি বলেন,

“একজন নারী যিনি শিক্ষিতা, যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে, ভালো পরিবারের সদস্য— তিনি কেন এই নোংরার মধ্যে নামবেন? রাজনীতিটা তো এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, বট আইডি আর এআই আসার পর এটা সম্পূর্ণ বিশৃঙ্খল পরিবেশে পরিণত হয়েছে।”

নারী নেতৃত্ব কমে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে রুমিন বলেন,

“বড় বড় রাজনৈতিক দলে যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই। হয়তো পুরুষের তুলনায় সংখ্যা কম, কিন্তু সেটা এত কম নয় যে মাত্র তিন-চার শতাংশ মনোনয়ন দেওয়া হবে। এটা আসলে অস্বাভাবিকভাবে কম।”

তিনি আরও বলেন, ছোট দলগুলোকে উপেক্ষা করে বড় দলগুলো রাজতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে চাইছে।

“সরকার বলছে, ছোট দলগুলো কখনো বিকশিত হতে পারে না। তারা হয় নৌকা, নয়তো ধানের শীষের আশ্রয়ে পার্লামেন্টে যায়। এতে দ্বিদলীয় ব্যবস্থা আরও শক্তিশালী হয়। এবার তাই যার দল, তার মার্কায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিএনপির এই নেত্রী জানান, বিএনপি পরিষ্কারভাবে বলেছে— শেষ মুহূর্তে আরপিও সংশোধন করে যারা বড় দলের সঙ্গে রাজনীতি করেছেন, তাদের প্রত্যাশায় প্রভাব পড়েছে।

“দীর্ঘদিন যারা বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছেন, তারা সংসদে যাওয়ার প্রত্যাশা করেছিলেন। বড় দলগুলোও সবসময় দেখিয়েছে— তাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আছে। ফলে এই পরিবর্তনের উভয় দিকেই যুক্তি রয়েছে।”

এলাকার খবর

সম্পর্কিত