‘অন্য দলের জার্সি পরলে তোমাকে অদ্ভুত লাগতো’

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম অবিচ্ছেদ্য অংশ আন্দ্রে রাসেল। ২০২৬ মৌসুমের আগে কেকেআর তাকে রিলিজ করার পরই ব্যাট–বল হাতে আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। তবে খেলা ছাড়লেও কলকাতা ছাড়ছেন না তিনি—নতুন ভূমিকা ‘পাওয়ার কোচ’ হিসেবে যোগ দিচ্ছেন কেকেআরের সাপোর্ট স্টাফে।

আইপিএলে রাসেলের বিদায়ে আবেগাপ্লুত কেকেআর কর্ণধার শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় রাসেলকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানিয়ে দীর্ঘ বার্তা লিখেছেন বলিউড কিং।

রাসেলের অবসরের পোস্টে শাহরুখ লিখেছেন, “দুর্দান্ত স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। কেকেআরে তোমার অবদান ইতিহাসে লেখা থাকবে। এখান থেকেই তোমার ক্রীড়া জীবনের নতুন অধ্যায়ের শুরু—এবার তুমি আমাদের পাওয়ার কোচ। বেগুনি–সোনালি জার্সি পরা ছেলেদের শক্তি ও জ্ঞান দেবে তুমি।”

তিনি আরও লিখেছেন, “অন্য কোনো দলের জার্সি পরলে তোমাকে অদ্ভুত লাগত। মাসল রাসেল, তোমাকে ভালোবাসি। দলের সবাই এবং সব ক্রীড়াপ্রেমীর পক্ষ থেকে ভালোবাসা রইল।”

২০১৪ সালে কেকেআরের দলে যোগ দেন আন্দ্রে রাসেল। এরপর থেকে তিনি শুধু দলের নিয়মিত সদস্যই ছিলেন না, বরং কলকাতা নাইট রাইডার্সের পরিচয়ের একটি বড় অংশ হয়ে ওঠেন। যদিও গত দুই মৌসুমে তার ফর্ম নিয়ে প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত নিলামের আগে তাকে রিলিজ করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। প্রিয় দলের বিপক্ষে খেলতে চান না বলেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন রাসেল।

Tags: আন্দ্রে রাসেল, কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, শাহরুখ খান, আইপিএল অবসর, পাওয়ার কোচ, ক্রিকেট নিউজ, কেকেআর আপডেট

এলাকার খবর

সম্পর্কিত