অবশেষে জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করছেন সালাউদ্দিন

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত, তবুও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ। জানা গেছে, তিনি ইতোমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন

মঙ্গলবার ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন,

“হ্যাঁ, আমি পদত্যাগ করছি।”
তবে তিনি পদত্যাগের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে পদত্যাগের খবরও অস্বীকার করেননি তিনি।

উল্লেখ্য, গত বছর ৫ নভেম্বর বিসিবিতে যোগ দেন সালাউদ্দিন। ডেভিড হেম্পের বিদায়ের পর থেকে তিনি বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ।

এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর
এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর

এলাকার খবর

সম্পর্কিত