ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বাংলাদেশের সাবেক তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলেন তিনি। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন এবং মাঠের বাইরে ছিলেন কিছুদিন। নিয়মিত রিহ্যাব সেশন করছিলেন ফেরার প্রস্তুতিতে, ঠিক সেই সময়েই হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গত চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাহমুদউল্লাহ। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এলাকার খবর

সম্পর্কিত