নেইমারের সান্তোস রেলিগেশন এড়িয়ে কষ্টসাধ্য জয় নিশ্চিত করলো

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্লাব সান্তোস রেলিগেশন থেকে বাঁচতে কঠিন লড়াই করে জয় পেয়েছে। ভিলা বেলমিরো স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিশ্চিত হয় যোগ করা সময়ে। ৯১ মিনিটে রবিনিয়ো জুনিয়রের পাস থেকে বেঞ্জামিন রোলহেইজার একমাত্র গোল করেন।

পুরো ম্যাচে সান্তোসের পজেশন ও সুযোগ ছিল বেশি, তবে গোল বারবার না পাওয়ায় সমীকরণ ছিল চূড়ান্ত উত্তেজনাপূর্ণ। এই জয়ে সান্তোস শীর্ষ প্রতিযোগিতায় ১৬তম স্থানে থেকে অবনমন এড়িয়ে যায়। তাদের পয়েন্ট এখন ৩৬, ভিটোরিয়ার চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে।

এদিকে পালমেইরাস ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে, শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো।

এলাকার খবর

সম্পর্কিত