‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর ফুটবলারদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, দেশের প্রায় সব স্টেডিয়াম ফুটবলারদের দখলে, যার কারণে ক্রিকেট কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স”-এর উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ আকবর বলেন,
“ফুটবলারদের জন্য সারাদেশে ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলে, মাঠ নষ্ট করে দেয়। প্রতিটি জেলার স্টেডিয়াম তারা অকুপাই করে রেখেছে—যেখানে ফুটবলের কোনো কাজই নেই।”

তিনি আরও বলেন, “ফুটবলারদের ব্যবহার খুবই খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড, আভিজাত্যের খেলা—এখানে নিয়ম-কানুন আছে। কিন্তু ফুটবলাররা সেই শৃঙ্খলা মানে না।”

নিজের বক্তব্যে আসিফ আকবর আরও যোগ করেন, “ক্রিকেটের মানুষ সাধারণত ভদ্র, কারণ এখানে শৃঙ্খলা ও শিক্ষার বিষয় আছে। তবে আমি আবার অত ভদ্র না—যদি ফুটবলার মারপিট করে, আমিও করবো। যে যেমন, তার সঙ্গে তেমন করতেই হবে।”

তার এই মন্তব্যের পর খেলাধুলা মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, দুই জনপ্রিয় খেলাধুলার প্রতিনিধিদের মধ্যে এই ধরনের বক্তব্য ভবিষ্যতে অযথা উত্তেজনা তৈরি করতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত