মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আর দেখা যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে আনুষ্ঠানিকভাবে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে, যার ফলে এবারের আসরে অংশ নেওয়া হচ্ছে না এই বাঁহাতি পেসারের।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে। এর ফলে রেকর্ড দামে দলে ভেড়ানো হলেও আইপিএল ২০২৬-এ মাঠে নামার সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ।

তবে কেকেআরের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। বিসিসিআই জানিয়েছে, মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে। এতে করে দলটি নতুন করে স্কোয়াড গঠনের সুযোগ পাচ্ছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতেই বিসিসিআই এই কঠোর অবস্থান নিয়েছে। এর প্রভাব পড়তে পারে কেকেআরের বোলিং ইউনিটে, যেখানে আসন্ন আইপিএলে বড় ধরনের পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত