হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮১ রানে হেরে ইতোমধ্যেই সিরিজ হারিয়েছে টাইগাররা। অথচ ওয়ানডের আগে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল।


একাদশে পরিবর্তনের সম্ভাবনা:

শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

  • তানজিদ তামিমের জায়গায় আসতে পারেন মোহাম্মদ নাঈম।

  • জাকের আলীর পরিবর্তে দেখা যেতে পারে শামীম হোসেনকে।

  • পেস আক্রমণে তানজিম সাকিবের বদলে সুযোগ পেতে পারেন নাহিদ রানা।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়,
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক),
শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।


পরিসংখ্যান:

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচে
বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানিস্তান ১০টিতে।
তৃতীয় ম্যাচ জিতলে আফগানরা জয়ের সংখ্যায় প্রথমবারের মতো সমান হবে বাংলাদেশ দলের সঙ্গে।

এলাকার খবর

সম্পর্কিত