এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮.৬৪ শতাংশ।


বোর্ডভিত্তিক পাসের হার:

  • ঢাকা বোর্ড: ৬৪.৬২%

  • রাজশাহী বোর্ড: ৫৯.৪০%

  • কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%

  • যশোর বোর্ড: ৫০.২০%

  • চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%

  • বরিশাল বোর্ড: ৬২.৫৭%

  • সিলেট বোর্ড: ৫১.৮৬%

  • দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%

  • ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%

  • কারিগরি বোর্ড: ৬২.৬৭%

  • মাদরাসা বোর্ড: ৭৫.৬১%


পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী সংখ্যা:

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন।
তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী
মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।


ফল জানার উপায়:

শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল থেকে “HSC <space> বোর্ডের নাম <space> রোল <space> সাল” লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে।

উদাহরণ:
HSC DHA 123456 2025 → পাঠাতে হবে 16222 নম্বরে।

এলাকার খবর

সম্পর্কিত