হাজারীবাগে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নিহত ইমন বরগুনা জেলার সদর থানার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। তিনি হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তায় ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং একটি ব্যক্তিগত সম্পর্কজনিত বিষয় নিয়ে তিনি চাপের মধ্যে ছিলেন। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত