উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। ভোর থেকে বইছে হিমেল হাওয়া, আর কুয়াশার ঘনত্ব এতটাই বেড়েছে যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিশেষ করে ভোর ও গভীর রাতে ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।