বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠিতে শাহবাজ শরিফ জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি পাকিস্তানের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানান।
তিনি আরও লিখেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ও ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে তার ভূমিকা অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন তিনি।
চিঠির শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রার্থনা করেন, খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তার দল এবং দেশের জন্য নেতৃত্ব ও দিকনির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।