খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক লিখিত শোকবার্তায় তিনি এই শোক ও সমবেদনার কথা জানান। বুধবার (৭ জানুয়ারি) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবার্তাটি পাঠানো হয়।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, গভীর দুঃখের সঙ্গে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ জানতে পেরেছেন। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বিশাল ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন শির্লি বোচাওয়ে। তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে খালেদা জিয়া নানা প্রতিকূলতা অতিক্রম করেছেন। তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার দৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ।

কমনওয়েলথ মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার অবদান শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথ জুড়ে নারী নেতৃত্বের ক্ষেত্রে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

এলাকার খবর

সম্পর্কিত