জাকির নায়েকের ঢাকা সফরের ঘোষণা, 'কিছুই জানি না' বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

শিরোনাম: জাকির নায়েকের ঢাকা সফরের ঘোষণা, 'কিছুই জানি না' বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন বলে 'স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট' নামে একটি প্রতিষ্ঠান ঘোষণা দিলেও, এ বিষয়ে কিছুই জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান। জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলা ভ্রমণ করবেন কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (সাংবাদিক) কাছ থেকেই প্রথম শুনলাম।"

এলাকার খবর

সম্পর্কিত